ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাল ভোট, তিন তরুণীর কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 8:07 PM

জাল ভোট, তিন তরুণীর কারাদণ্ড

জাল ভোট, তিন তরুণীর কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে তিন তরুণীকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

নির্বাচনে দায়িত্বরত আশুগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজা পারভীন  মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে চুন্টা ইউনিয়নের রসুলপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই তিন তরুণীকে দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের আবদুর রহমানের মেয়ে সাদিয়া আক্তার (২০), একই এলাকার হাফিজুর রহমানের মেয়ে তাইয়্যিবা আক্তার (২০) ও নওয়াব মিয়ার মেয়ে সুমাইয়া সুলতানা (২০)।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী আশুগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন জানান- ওই তিন তরুণী জাল ভোট দেয়ার চেষ্টা করেন। তারা যে নামে ভোট দিতে এসেছিলেন তালিকার সঙ্গে সেই নামের মিল নেই। এর মধ্যে একজনের ভোট আগেই দেয়া হয়েছিল। সব কিছু যাচাই-বাছাই করে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।


সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status