ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
১১ বছরের শিশু ব্যাংক থেকে ২০ লাখ টাকা লুট করলো ৩৬ সেকেন্ডে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 4:55 PM

১১ বছরের শিশু ব্যাংক থেকে ২০ লাখ টাকা লুট করলো ৩৬ সেকেন্ডে

১১ বছরের শিশু ব্যাংক থেকে ২০ লাখ টাকা লুট করলো ৩৬ সেকেন্ডে

কল্পনা শক্তিতেও কূলানো যাবে না তাজ্জব কাণ্ড। মাত্র ৩৬ সেকেন্ডে ব্যাংক থেকে লুট হয়েছে ২০ লাখ টাকা। অনলাইন হ্যাক করে কিন্তু নয়, বাস্তবেই এ টাকা লুট হয়েছে। আর সিসিটিভি ফুটেজের ভিডিওতে সেই টাকা লুটের রহস্য ফাঁস হয়েছে। মাত্র ১১ বছরের কিশোর সেই টাকা লুট করেছে।

সম্প্রতি ভারতের হরিয়ানার ঝিন্দের পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংকে খুদে ডাকাতের কীর্তি দেখে হতবাক স্বয়ং কর্মকর্তা ও কর্মচারীরা।

ব্যাংক ম্যানেজার জানান, ঘটনার দিন দুপুরে বাথরুমে যাওয়ার জন্য ক্যাশ বাক্স ছেড়ে কেবিন থেকে বের হন ক্যারিয়ার। কয়েক মিনিটের বিষয় ভেবে কেবিনের দরজা লক করেননি তিনি। আর এ সুযোগে ২০ লাখ টাকা হাতিয়ে দেয় খুদে ব্যাংক ডাকাত।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, আগে থেকেই ব্যাংকে ঢুকে অপেক্ষা করছিল সেই ১১ বছরের কিশোর ডাকাত। ক্যাশিয়ার ক্যাশ থেকে বের হতেই কেবিনে ঢুকে ২০ লাখ টাকা নিজের ব্যাগে ভরে পালিয়ে যায় এ কিশোর।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, সকলের চোখ এড়িয়ে মাত্র ৩৬ সেকেন্ডে টাকা লুট করে কিশোর। সারাদিন টাকা লুটের বিষয় টের পায়নি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। দিনশেষে হিসাব মিলাতে গিয়েই বিষয়টি ধরা পড়ে। পরে সিসিটিভি ফুটেজে সব কুকীর্তি ধরা পড়ে।

তদন্ত কর্মকর্তাদের দাবি, ১১ বছরের কিশোরের কাণ্ড দেখে মনে হচ্ছে, তাকে কেউ প্রশিক্ষ দিয়েছে। তবে ক্যাশিয়ারের গাফিলতির বিষয়টি মনে করছেন তদন্তকারীরা।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status