ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
সৃজিতের জন্মদিনে মিথিলার আবদার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 3:58 PM

সৃজিতের জন্মদিনে মিথিলার আবদার

সৃজিতের জন্মদিনে মিথিলার আবদার

৪২ বছরে পা রেখেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। জন্মদিনে দুই বাংলার শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন সৃজিত। সবকিছুর ভিড়ে মূল অপেক্ষা ছিলো মিথিলার শুভেচ্ছাবার্তার।


বিয়ের পর সৃজিতের প্রথম জন্মদিনে ইনস্টাগ্রামে শুভেচ্ছাবার্তায় লিখেছেন রাফিয়াথ রশিদ মিথিলা। তিনি লিখেছেন, 'শুভ জন্মদিন, মিস্টার মুখার্জি। আমাদের জীবনে আসার জন্য ধন্যবাদ। সুখী, স্বাস্থ্যবান আর আগের মতোই ড্রামা কিং হয়ে থেকো! আর এই মহামারিকে অভিশাপ, যে জন্মদিনে আমাদের দূরে রেখেছে। কিন্তু কথা দাও, তুমি নিরাপদে থাকবে আর যত তাড়াতাড়ি পারো ঘরে ফিরবে! ভালোবাসা।’

চলতি মহামারির কারণে বিয়ের পর প্রথম জন্মদিনেই সৃজিতের পাশে নেই স্ত্রী মিথিলা। তাই শুভাচ্ছাবার্তা এমন আবেগমুখর হওয়াই স্বাভাবিক।

সম্পাদনা:খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status