ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
মায়ের মৃত্যু, দোয়া চাইলেন প্রবাসী নায়িকা তামান্না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 12:57 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 23 September, 2020, 12:58 PM

মায়ের মৃত্যু, দোয়া চাইলেন প্রবাসী নায়িকা তামান্না

মায়ের মৃত্যু, দোয়া চাইলেন প্রবাসী নায়িকা তামান্না

মা হারালেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা তামান্না। তার মা তাহমিনা হুদা গত বৃহস্পতিবার বিকেলে সুইডেনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে। ইন্নালিল্লাহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরেই সন্তানদের সঙ্গে সুইডেনে বাস করতেন।

গণমাধ্যমে তামান্না জানিয়েছেন, তার মায়ের হার্ট অ্যাটাকের কারণে কিডনি ও লিভারে নানা সমস্যা দেখা দেয়। সম্প্রতি হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে সুইডেনের টিরেসো মুসলিম কবরস্থানে তামান্নার মায়ের লাশ দাফন করা হয়েছে।

তামান্না মায়ের স্মৃতিচারণ করে বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় মানুষ, বন্ধু বা প্রেরণা সবকিছু ছিলেন মা। যা কিছু আমি আজ অর্জন করেছি তার পুরো কৃতিত্ব মায়ের। যখন আমি সিনেমা করা শুরু করি তখন সুইডেন থেকে মা আম্মার সঙ্গে ছুটে এসেছিলেন। এক সময় আমিও আমার মায়ের জন্যই সুইডেনে ছুটে আসি। মায়ের এই চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছি না। বাকিটা জীবন কীভাবে কাটাবো আমি জানি না। সবার কাছে দোয়া চাই মায়ের জন্য।’

প্রসঙ্গত, ১৯৯৮ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ভণ্ড’ সিনেমা দিয়ে তার অভিনয় ক্যারিয়ার শুরু। প্রথম ছবিতেই তিনি নায়ক হিসেবে পেয়েছিলেন ‘লড়াকু’খ্যাত নায়ক রুবেলকে। এরপর ‘হৃদয়ে লেখা নাম’, ‘সন্ত্রাসী বন্ধু’, ‘কঠিন শাস্তি’, ‘তুমি আমার ভালোবাসা’, ‘মুখোশধারী’, ‘আমার প্রতিজ্ঞা’, ‘ত্যাজ্যপুত্র’, ‘অশান্তির আগুন’, ‘পাগল তোর জন্যরে’সহ আরো বেশকিছু সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। সর্বশেষ তিনি মঈন বিশ্বাসের 'প্রেমের জন্য পৃথিবী' সিনেমায় অভিনয় করেন।

তামান্না বর্তমানে সুইডেনের ম্যালা হোইডেনে বসবাস করছেন। তিনি একটি কালচারাল এসোসিয়েশানে নৃত্য ও অভিনয়ে নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি তিনি একজন দন্তচিকিৎসকও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status