ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
বিয়ের ১২ দিন পরই স্বামীর বিরুদ্ধে পুনমের যৌন হেনস্তার অভিযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 12:24 PM

বিয়ের ১২ দিন পরই স্বামীর বিরুদ্ধে পুনমের যৌন হেনস্তার অভিযোগ

বিয়ের ১২ দিন পরই স্বামীর বিরুদ্ধে পুনমের যৌন হেনস্তার অভিযোগ

দীর্ঘদিনের প্রেমিক স্যাম বোম্বের সঙ্গে গত ১০ সেপ্টেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন আলোচিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছিলো তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা।

বিয়ে ও মেহেদী অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দু’জনে।

বিয়ের পর এই নব দম্পতি হানিমুনের জন্য গোয়া যান। আর সেখানে গিয়েই ঘটলো বিপত্তি। গোয়া পুলিশের কাছে স্বামী স্যাম বোম্বের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন পুনম।
পুনম পাণ্ডে ও স্যাম বোম্বে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) রাতেই দক্ষিণ গোয়ার থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জানান পুনম পাণ্ডে। স্যাম নাকি তাকে বেধড়ক মারধর করেছেন। অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন।এমনকী খুনের হুমকি পর্যন্ত দিয়েছেন।

এদিকে, পুনমের অভিযোগের ভিত্তিতে স্যামকে গ্রেফতার করেছে গোয়া পুলিশ।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status