ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
ট্রাম্পকে ভোট দিলে স্বামীকে তালাক দেবে স্ত্রী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 10:57 AM

ট্রাম্পকে ভোট দিলে স্বামীকে তালাক দেবে স্ত্রী!

ট্রাম্পকে ভোট দিলে স্বামীকে তালাক দেবে স্ত্রী!

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিলে স্বামীকে তালাক দেয়ার ঘোষণা দিয়েছেন এক নারী। শনিবার এক টুইটার বার্তায় বেভারলি এম নামে টেক্সাসের এই নারী এমন ঘোষণা দেন।

বার্তায় তিনি জানিয়েছেন, তার স্বামী ট্রাম্পের একজন কট্টর সমর্থক। তার পরও তাকে চিরসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন। এবার তার স্বামী যদি নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে জো বাইডেনকে ভোট না দেন, তাহলে তিনি তাকে চিরতরে ত্যাগ করবেন। তার এই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে বিয়ে করেন বেভারলি। ২০১৬ সালে তিনি হিলারিকে ভোট দিয়েছিলেন। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর গত চার বছর খুবই বাজে সময় কেটেছে বলে জানান তিনি।

বেভারলি এম বলেন, ট্রাম্পের সমর্থকরা খুবই স্বার্থপর। এ জন্য স্বামীর ওপর তার অনেক রাগ জমা হয়ে আছে।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status