ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
সুশান্ত-মাদককাণ্ডে দিয়া মির্জাও ফেঁসে যাচ্ছেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 10:49 AM

সুশান্ত-মাদককাণ্ডে দিয়া মির্জাও ফেঁসে যাচ্ছেন

সুশান্ত-মাদককাণ্ডে দিয়া মির্জাও ফেঁসে যাচ্ছেন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে জটলা যেন কাটছেই না। একের পর এক ইস্যু তৈরি হচ্ছে এই ঘটনাকে ঘিরে। সুশান্ত সিংয়ের মৃত্যু তদন্তে নেমে বলিউডে মাদক যোগের ইঙ্গিত পেয়েছিল ভারতের গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা সিবিআই।

এরপর আলাদা করে মামলা রুজু করে তদন্ত শুরু করে এনসিবি। ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে রিয়া চক্রবর্তী, শৌভিক চক্রবর্তীসহ ১৮ জনকে। তবে লম্বা হচ্ছে বলিউডের তালিকা।

সারা আলি খান, রাকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুর, দীপিকা পাড়ুকোনের পর এবার নাম জড়ালো দিয়া মির্জার। দীপিকার পর এবার দিয়া মির্জাকেও সমন পাঠাবে এনসিবি। সূত্র এমনটিই বলছে। খুব শিগগিরিই জিজ্ঞাসাবাদের জন্য নর্কো দপ্তরে তলব করা হবে এই অভিনেত্রীকে।

মাদক পাচারকারী অঙ্কুশ আর অনুজ কেশওয়ানিকে জেরার সময়ই দিয়ার নাম উঠে এসেছে বলে জানিয়েছেন এনসিবি তদন্তকারীরা।

এনসিবি সূত্র আরও বলছে, দিয়া মির্জার ম্যানেজার হলেন অনুজের প্রেমিকা। তিনিই দিয়াকে সময়মতো মাদক পৌঁছে দিতেন। ২০১৯ সাল থেকেই চলছে এই আদানপ্রদান। এমনকি, দুইবার মাদক পাচারকারীদের সঙ্গে দেখাও করেছিলেন দিয়ার ম্যানেজার। দিয়ার ম্যানেজারকেই আগে ডেকে পাঠানো হচ্ছে বলে সংবাদ সূত্রে জানা গেছে। এরপর ডেকে পাঠানো হবে অভিনেত্রীকে।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status