ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ১০০ ফুট সুড়ঙ্গ খুঁড়ে জেল থেকে পালালো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 10:45 AM

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ১০০ ফুট সুড়ঙ্গ খুঁড়ে জেল থেকে পালালো

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ১০০ ফুট সুড়ঙ্গ খুঁড়ে জেল থেকে পালালো

না এটা কোন হলিউড সিনেমার গল্প নয়। সত্যিই এমন ঘটনা ঘঠেছে ইন্দোনেশিয়ার এক জেলে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি ইন্দোনেশিয়ার জেল থেকে সুড়ঙ্গ খুঁড়়ে পালিয়েছে। সে কুখ্যাত মাদক পাচারকারী ছিলেন বলে জানা গেছে।

এনিয়ে দ্বিতীয়বার তিনি জেল থেকে পালালেন। কাই জি ফান নামে ওই চীনা দুষ্কৃতীর কাণ্ড দেখে হতবাক জাকার্তার তাংগেরাং জেল কর্তৃপক্ষ।

২০১৭ সালে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়েন কাই জি ফান। বিচারে তার মৃত্যুদণ্ড দেয় আদালত। তারপর থেকেই তাকে রাখা হয়েছিল জাকার্তার ওই জেলে। সেখান থেকেই ১০০ ফুট সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে গেলেন কাই। সুড়ঙ্গটি গিয়ে শেষ হয়েছে একটি নিকাশী নালায়।

আরও পড়ুন: কবে জেল থেকে ছাড়া পাবেন রিয়া চক্রবর্তী?

তাংগেরাংয়ের পুলিশ প্রধান জানিয়েছেন, এনিয়ে দ্বিতীয়বার জেল থেকে পালাল কাই জি। এবার জেলের অন্যান্য সঙ্গীদেরও সঙ্গে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সঙ্গ দিতে অস্বীকার করে তারা। জেল থেকে একটি শাবল, ছেনি, স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে। ওইসব যন্ত্র কাজে লাগিয়েই সুড়ঙ্গ খুঁড়েছিল কাই জি।

২০১৭ সালে পুলিশ হেফাজতের বাথরুমের মেঝে খুঁড়ে পালিয়েছিল কাই। তবে পালানোর তিন দিনের মধ্যেই পূর্ব জাভায় ধরা পড়ে যায় সে।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status