ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
সেই দুই বোনকে লাখ টাকা দিলো নাভানা গ্রুপ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 10:42 PM

সেই দুই বোনকে লাখ টাকা দিলো নাভানা গ্রুপ

সেই দুই বোনকে লাখ টাকা দিলো নাভানা গ্রুপ

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে ভর্তির জন্য বিবেচিত হয়েও পাঁচ হাজার টাকার জন্য ভর্তি হতে পারছিলেন না দুই বোন হাবিবা ও সুমাইয়া।

এ নিয়ে গত ১৭ সেপ্টেম্বর ‘৬ মেয়ে হওয়ায় ছেড়ে গেছে বাবা, কলেজে ভর্তির টাকা নেই দু’বোনের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

মুহূর্তেই খবরটি ভাইরাল হয়ে যায়। বিভিন্ন জায়গা থেকে হৃদয়বান ব্যক্তিরা তাদের সহায়তা করতে যোগাযোগ করেন। পাশাপাশি সংবাদটি নাভানা গ্রুপের চোখে পড়ে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে ডেকে নিয়ে দুই বোনকে নাভানা গ্রুপের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা অর্থসহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাভানা গ্রুপের জেনারেল ম্যানেজার আরাফাদুর রহমান বান্টি, ব্যবস্থাপক আফজাল নাজিম, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বলেন, আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা ব্যাঘাত যাতে না ঘটে সেজন্য আমরা সকল প্রকার সাহায্য সহযোগিতা করতে চাই। সংসারে অভাব-অনটন থাকবে। কিন্তু আমাদের চেষ্টা থাকলে সব অনটন ও অভাব উপেক্ষা করে শিক্ষার্থীরা এগিয়ে যেতে পারবে। আমাদের সন্তানরা যদি পড়াশোনার জন্য আগ্রহী থাকে তাহলে কোনো প্রতিবন্ধকতাই বাধা হতে পারে না। আমাদের এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে হবে। সেজন্য কঠোরভাবে পরিশ্রম করতে হবে। তাহলেই আমরা জীবনে সফল হতে পারবো।

প্রসঙ্গত, সংবাদটি প্রকাশ হওয়ার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দুই বোনকে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে ‘টিম খোরশেদ’র উদ্যোগে টাইম টু গিভ ও নূর সুফিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়া অনেকেই ব্যক্তিগতভাবে তাদের সহযোগিতা করেছেন।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status