ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
দোয়ারাবাজার থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮ জুয়ারি আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 8:27 PM

দোয়ারাবাজার থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮ জুয়ারি আটক

দোয়ারাবাজার থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮ জুয়ারি আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ৮ জুয়ারিকে আটক করেন। রবিবার (২০ সেপ্টেম্বর ) রাতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলমের দিক নির্দেশনায় এসআই দীপন দেবনাথ ও এসআই অপুর্ব কুমার সাহা সঙ্গীয় ফোর্সের যৌথ অভিযান পরিচালনা করে লক্ষিপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুল মতিনের বসত ঘর থেকে  ৮ জুয়ারি কে আটক করা হয়। আটককৃতরা হলেন, ফতেপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল শহিদ (৪০), মৃত জালাল উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (২২), দেলোয়ার নগর গ্রামের আফিজ উদ্দিনের পুত্র মাইন উদ্দিন (২৫), তিলোরা গ্রামের এরশাদ আলীর পুত্র বুলবুল আহমদ (৪৫),এরুয়া খাই গ্রামের মৃত শরৎদাসের পুত্র রসরাজ দাস (৪০), জিরার গাঁও গ্রামের নুর মোহাম্মদ পুত্র তৈয়ব আলী (২১), ফতেপুর গ্রামের আব্দুল মনাফের পুত্র ইন্তাজ আলী (২৫)।

প্রকাশ্যে জুয়া আইন, ১৮৬৭ এর ৩ ও ৪ ধারা মােতাবেক ৮ জুয়ারিকে আটকের পর সোমবার (২১ সেপ্টেম্বর) তাদের কে জেল হাজতে প্রেরণ করা হয়।  এব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, গত রাতে লক্ষিপুর ইউনিয়নের ফতেপুর গ্রাম থেকে ৮ জুয়ারিকে আটকের পর সোমবার আসামীদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া আইনে জেল হাজতে প্রেরণ করা হয়।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status