|
মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে সাত জুয়াড়ির কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
|
![]() মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে সাত জুয়াড়ির কারাদণ্ড দণ্ডপ্রাপ্তরা হলেন, মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে মো: কুতুবউদ্দিন (৫০), মৃত আবুল মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২৮) মৃত ধনু মিয়ার ছেলে নাসির উদ্দিন (৩৮), জগদীশপুর চা বাগানের মৃত মালি হোসেনের ছেলে মো:জানু মিয়া (৪৫) উত্তর সন্তোষপুর গ্রামের মো:ছালেক মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৮), চারাভাঙ্গা গ্রামের শহিদ মিয়ার ছেলে মো:মাসুম মিয়া (২৪) ও মর্তুজ আলীর ছেলে মো:লায়েছ মিয়া (৩০)। এর আগে দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা'র নেতৃত্বে পুলিশের একটি দল জগদীশপুর বাজারের পশ্চিম দিকের খোলা মাঠে অভিযান চালিয়ে উল্লেখিত সাত জুয়াড়িকে আটক করে। ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। সম্পাদনায়: খালেদ সুজন
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
