ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
ভাতিজার লাঠির আঘাতে আহত চাচার মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 4:45 PM

ভাতিজার লাঠির আঘাতে আহত চাচার মৃত্যু

ভাতিজার লাঠির আঘাতে আহত চাচার মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার লাঠির আঘাতে আহত চাচা শফিকুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার রাত ১২টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। শফিকুলের বাড়ি উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক জমি নিয়ে শফিকুলের সঙ্গে তার বড় ভাই হবিবর রহমানের বিরোধ ছিল। ১৪ সেপ্টেম্বর দুপুরের দিকে ওই জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি চলছিল। এ সময় হবিবরের ছেলে পিয়াস হোসেন লাঠি দিয়ে তার চাচা শফিকুলের মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন। স্বজনেরা শফিকুলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ দিন পর তিনি মারা যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মারপিটে শফিকুল ইসলাম নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে হবিবরের পক্ষের লোকজন পলাতক আছেন।’

সম্পাদনা:  এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status