ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
ছাত্রদের ওপর হামলার পরিণতি কখনো ভালো হয় না: ছাত্র পরিষদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 1:54 PM

ছাত্রদের ওপর হামলার পরিণতি কখনো ভালো হয় না: ছাত্র পরিষদ

ছাত্রদের ওপর হামলার পরিণতি কখনো ভালো হয় না: ছাত্র পরিষদ

ছাত্র ও ছাত্রনেতাদের ওপর হামলার পরিণতি কখনো ভালো হয় না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র, যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ বক্তব্য দেন তারা।

বক্তব্যে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান বলেন, গতকাল নুরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে তা শেখ হাসিনার নির্দেশে হয়েছে। তিনি বলেন, যদি কোনো শিক্ষার্থীকে অন্যায়ভাবে আঘাত ও খুন করা হয়, তাহলে সরকারকে গদি থেকে টেনে-হিঁচড়ে নামানো হবে।

যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান বলেন, সরকার ভিপি নুরকে মেরে ফেলে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করে দিতে চায়। কিন্তু তারা জানে ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটি নেতাকর্মী একেকটা ভিপি নুর। তিনি বলেন, আজকে আমাদের ঘাপটি মেরে বসে থাকলে হবে না। আমাদেরকে এই ভোটারবিহীন স্বৈরশাসকের বিরুদ্ধে রাজপথে নামতে হবে। না হয় ভোটারবিহীন এ সরকার আমাদের ওপর জুলুম-নির্যাতন আরও বাড়িয়ে দেবে।

সমাবেশে উপস্থিত ছিলেন ডাকসুর সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান, ঢাবি শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সভাপতি মো. আতাউল্লাহসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status