ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
সংসার ছেড়ে প্রেমিকের বাড়িতে এক সন্তানের মা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 1:53 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 22 September, 2020, 1:54 PM

সংসার ছেড়ে প্রেমিকের বাড়িতে এক সন্তানের মা

সংসার ছেড়ে প্রেমিকের বাড়িতে এক সন্তানের মা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিয়ের দাবিতে সংসার ছেড়ে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক সন্তানের মা। উপজেলার সদর ইউপির বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাত বছর আগে বাজিতপুর গ্রামে ওই নারীর বিয়ে হয়। তাদের সংসারে ছয় বছরের এক ছেলে সন্তান রয়েছে।

এদিকে, দেড় বছর ধরে একই গ্রামের মনির উদ্দিনের ছেলে আতিকুর রহমানের সঙ্গে প্রেম হয় ওই গৃহবধূর। বিষয়টি শ্বশুরবাড়িতে জানাজানি হয়ে যায়। পরে দেড় বছর আগে গৃহবধূ তার বাবার বাড়িতে চলে আসেন। এরইমধ্যে ২০ সেপ্টেম্বর দুপুরে বাবার বাড়ি থেকে আতিকের হাত ধরে বিয়ের উদ্দেশ্যে পালিয়ে সুনামগঞ্জ চলে যান ওই গৃহবধূ। কিন্তু সুনামগঞ্জে বিয়ের কাজ সম্পন্ন না করে নিজ বাড়িতে নিয়ে আসেন আতিক। বাড়িতে আসার পর আতিকের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। ওই সময় আতিককে বাড়ি থেকে বের করে দেন পরিবারের সদস্যরা। এরপর ২০ সেপ্টেম্বর থেকে আতিকের আশায় ওই বাড়িতে অনশন করেন গৃহবধূ।

গৃহবধূ বলেন, আমি আতিকের জন্য সংসার ছেড়েছি। আমি স্ত্রীর মর্যাদা চাই। আতিককে ছাড়া আমি বাঁচব না।

এ ব্যাপারে আতিকের বড় ভাই হাবিবুর রহমান বলেন, আমার ভাইয়ের বিয়ের বয়স এখনো হয়নি। অযথা আমার ভাইকে ও আমাদের পরিবারের লোকজনদের হয়রানি করতে বিয়ের দাবি করছেন এক সন্তানের মা।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status