ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩
আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান গুতেরেসের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 12:41 PM

আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান গুতেরেসের

আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান গুতেরেসের

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এই আহ্বান জানান।

গুতেরেস বলেন, ‘বর্তমানে আমাদের সামনে বহুপক্ষীয় ও নানামুখী সমস্যার আধিক্য রয়েছে। তবে বহুপক্ষীয় সমাধান নেই। জলবায়ু পরিবর্তন দ্রুত হচ্ছে। বায়োডারভারসিটি ভেঙে পড়ছে। বিশ্বব্যাপী দারিদ্র্য বাড়ছে। ঘৃণা বৃদ্ধি পাচ্ছে। ভূ-রাজনৈতিক সমস্যা দ্রুত গতিতে বাড়ছে। তার সঙ্গে যুক্ত হয়েছে মহামারি করোনাভাইরাস। যেটা বিশ্বকে আরও কোনঠাসা করে ফেলেছে। একমাত্র ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে উক্ত সমস্যাগুলোর মোকাবিলা করতে পারি আমরা। এক্ষেত্রে আরও বেশি আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।’

সোমবার থেকে শুরু হওয়া জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে বিশ্বের ২০০টি দেশ অংশ নিয়েছে। যেখানে বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের নেতারা বিশ্বের নানাবিধ সমস্যা ও তার সমাধানের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

করোনাভাইরাসের কারণে এবারের অনুষ্ঠানে প্রত্যেক সদস্য দেশ থেকে কেবল একজন করে প্রতিনিধি অংশ নিতে পারছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status