|
আন্তর্জাতিক জোট গঠনে সৌদির তোড়জোড়, নেপথ্যে কী?
নতুন সময় ডেস্ক
|
![]() আন্তর্জাতিক জোট গঠনে সৌদির তোড়জোড়, নেপথ্যে কী? সূত্রগুলোর মতে, সম্ভাব্য এই জোটে কোন কোন দেশ থাকবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এ নিয়ে বিশ্বের কয়েক ডজন দেশের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে সৌদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। গত ২০ জুলাই ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ঘোষণা দেয়, ইয়েমেনের ওপর সৌদি আরব অবরোধ আরোপ করেছে—এ অভিযোগের জবাবে তারা লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করবে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রিয়াদ। এরপর থেকে হুথিরা দাবি করে আসছে, তারা লোহিত সাগরে সৌদি জাহাজ লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। জবাবে সৌদি আরব ইয়েমেনের হোদেইদা বন্দরে হুথিদের সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। রিয়াদের দাবি, এসব স্থাপনা ব্যবহার করে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করা হচ্ছিল। বিশ্লেষকদের মতে, লোহিত সাগরে এই নৌ অবরোধ ও পালটাপালটি হামলা ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে। এর ফলে উপসাগরীয় অঞ্চলের বাইরেও জ্বালানি ও পণ্যবাহী ট্যাংকারগুলো ঝুঁকির মুখে পড়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের দামও ঊর্ধ্বমুখী হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
