ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
গার্মেন্টের আড়ালে সাপের বিষের ব্যবসা, ১০ লাখ টাকার বিষ জব্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 20 September, 2020, 3:11 PM
সর্বশেষ আপডেট: Sunday, 20 September, 2020, 3:15 PM

গার্মেন্টের আড়ালে সাপের বিষের ব্যবসা, ১০ লাখ টাকার বিষ জব্দ

গার্মেন্টের আড়ালে সাপের বিষের ব্যবসা, ১০ লাখ টাকার বিষ জব্দ

পোশাক ব্যবসার আড়ালে সাপের বিষ ক্রয়-বিক্রির অভিযোগে গাজীপুর মহানগরে অভিযান চালিয়ে হস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে এক পোশাক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রো (পশ্চিম) সিআইডি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ লাখ টাকা মূল্যের ১৬৩ গ্রাম সাপের বিষও জব্দ করা হয়। এ ব্যাপারে গাজীপুরের বাসন থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ভূঞাপুর থানার আগতোরিলা গ্রামের (গার্মেন্টস ব্যবসায়ী) মো. বদরুল আলম (৪২), একই জেলার দেলদুয়ার থানার পাহাড়পুর গ্রামের মো. মোনায়েম (৫০) ও গাজীপুর মহানগরের কাউলতিয়ার মীরেরগাঁও এলাকার বদরুল আলম। তাদের আদালতের মাধ্যমে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।


ঢাকা মেট্রো (পশ্চিম) সিআইডি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসাইন জানান, গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা-চৌরাস্তা এলাকার রহমত টাওয়ারে চতুর্থ তলায় অবস্থিত তাজ এপারেলস নামের পোশাক কারখানার অফিসে সাপের বিষ কেনা-বেচা হচ্ছে, এমন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়।

এক পর্যায়ে তাজ এপারেলসের মালিক বদরুল আলমের অফিস কক্ষে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। অটকরা দেশ/বিদেশ হতে সাপের বিষ ক্রয়/বিক্রয়ের কথা স্বীকার করেছে। পরে তাদের ওই অফিস কক্ষে তল্লাশী চালিয়ে তিনটি কাঁচের পাত্রে ‘মেইড ইন ফ্রান্স’ ও কোবরা ’ ব্ল্যাক পয়জন’ লেখা ১৬৩ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

বাসন থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ঢাকা মেট্রো (পশ্চিম) সিআইডি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মো. গোলাম মাওলা বাদি হয়ে বাসন থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। শুক্রবার তাকে আদালতের মাধমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status