ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কমতে শুরু করেছে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 20 September, 2020, 3:02 PM

কমতে শুরু করেছে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম

কমতে শুরু করেছে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম

হঠাৎ করেই বেড়ে যাওয়া পেঁয়াজের দাম আবার কমতে শুরু করেছে। দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন বিক্রেতারা। তবে পেঁয়াজের দাম নিয়ে ক্রেতা অসন্তোষ এখনো কমেনি।

বাজারে পেঁয়াজের ঝাঁজ কমতে শুরু করেছে অনেকটাই। রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দেশি পেঁয়াজের পাইকারি দর আগের দিনের তুলনায় কমে বিক্রি হয় ৭৫ থেকে ৭৮ টাকায়। ভারতীয় পেঁয়াজ মিলছে ৫০ থেকে ৫৫ টাকায়।

তবে বাজারে ক্রেতা উপস্থিতি একেবারেই কম। তাই অনেকটা শুয়ে বসে অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। দাম কমে আসায় লোকসানের কথা জানান তারা।


এদিকে, দাম পড়তির দিকে থাকলেও ১৫ দিন আগের তুলনায় দ্বিগুণ পেঁয়াজের বাজার। তাই বাজার দর নিয়ে এখনো অসন্তোষ ক্রেতাদের মাঝে।

এদিকে, বাজারে পরিস্থিতি পর্যবেক্ষণে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেশি দামে বিক্রির দায়ে জরিমানা করা হয় কোনো কোনো বিক্রেতাকে।

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা বলেন,  পেঁয়াজ নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। দাম কমে গেছে।

পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

   

সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status