ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
গভীর সমুদ্র থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 20 September, 2020, 1:54 PM

গভীর সমুদ্র থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭

গভীর সমুদ্র থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭

সেন্টমার্টিন বঙ্গোপসাগর থেকে ৫ লাখ ইয়াবাসহ ৭ ইয়াবা পাচারকারী আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এসময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বিএন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২০ সেপ্টেম্বর ভোররাতের সময় টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদে জানতে পারি একটি ইয়াবার বড় চালান মিয়ানমার থেকে বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদে সাগরে কোস্টগার্ডের একটি দল সেখানে অবস্থান করেন। কিছুক্ষণপর একটি কাঠের ট্রলার আসতে দেখলে থামানোর সংকেত দেন।

তিনি বলেন, ইয়াবা পাচারকারীরা সংকেত না মেনে পালিয়ে যাওয়ার সময় কোস্টগার্ডের সদস্যরা দাওয়া করে একটি ট্রলার এবং এক রোহিঙ্গা সহ ৬ বাংলাদেশে বসবাসরত নাগরিকদের আটক করা হয়। এসময় ট্রলার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।


তিনি বলেন, ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকাসহ আটককৃত ৭ মাদক পাচারকারীকে মাদক আইনের মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।         


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status