ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারিকেল সংকট: গাছে উঠে মন্ত্রীর ভাষণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 September, 2020, 12:02 AM

নারিকেল সংকট: গাছে উঠে মন্ত্রীর ভাষণ

নারিকেল সংকট: গাছে উঠে মন্ত্রীর ভাষণ

দেশজুড়ে নারিকেলের তীব্র সংকট। তাই লোকজনকে নারিকেলের সংকট বোঝাতেই নারিকেল গাছে উঠে ভাষণ দিয়েছেন শ্রীলঙ্কার এক মন্ত্রী।

খবরে বলা হয়, নারকেলের ওপর অনেকটাই নির্ভর করে শ্রীলঙ্কার অর্থনীতি। সে দেশের আবহাওয়াও নারকেল চাষের জন্য ভালো। তথ্য বলছে, নারকেল থেকে তৈরি হওয়া পণ্য রফতানিতে বিশ্বে চতুর্থ স্থানে শ্রীলঙ্কা। সে দেশে নারকেল এতটাই গুরুত্বপূর্ণ যে, সরকারের আলাদা একটি নারকেল মন্ত্রণালয় রয়েছে। খবর- আনন্দবাজার পত্রিকার।

অরুন্দিকা ফার্নান্দো নামের ওই মন্ত্রীর দাবি, দেশজুড়ে নারকেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সে কারণেই তিনি একটি নারকেল গাছ উঠে লোকজনকে উদ্দেশ্য করে ভাষণ দিয়েছেন।

মন্ত্রী জানিয়েছেন, স্থানীয় শিল্প এবং গৃহস্থালির ব্যবহারের জন্য দেশজুড়ে যে পরিমাণ নারিকেলের প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না। দেশে বর্তমানে ৭০০ মিলিয়ন নারকেলের ঘাটতি রয়েছে। তবে মন্ত্রী কবে গাছে উঠে ভাষণ দিয়েছেন সেটা অবশ্য খবরে উল্লেখ করা হয়নি।

তিনি আরো বলেন, নারিকেলের উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি তা বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। দেশের জমির প্রতিটি প্লট নারকেল চাষের জন্য ব্যবহার করতে হবে। এর মাধ্যমে দেশের অর্থনীতি গতিশীল হবে।

নারকেল মন্ত্রী অরুন্দিকা ফার্নান্দো বলেন, ‘দেশে নারিকেলের সংকট থাকলেও সরকার দাম কমানোর পরিকল্পনা করছে। সরকার চাচ্ছে খুব দ্রুত এই সমস্যার সমাধান করতে।’

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status