ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মিথিলাকে কী দিচ্ছেন সৃজিত?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 September, 2020, 11:51 PM

মিথিলাকে কী দিচ্ছেন সৃজিত?

মিথিলাকে কী দিচ্ছেন সৃজিত?

কয়েক মাস আগে সাত পাকে বাঁধা পড়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের পর প্রথম দুর্গাপুজো। এই পুজো উপলক্ষে কী উপহার পেলেন প্রেমের মানুষের কাছ থেকে। আর নিজে পুজোতে কী কিনেছেন, কীভাবে কাটানোর পরিকল্পনা করেছেন নিজেই জানালেন মিথিলি।

শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম জি২৪ ঘণ্টাকে দেয়া এক সাক্ষাৎকারে এবিষয়ে বিস্তারিত জানানা তিনি।

মিথিলা বলেন, বিয়ের পর এটা আমার প্রথম দুর্গাপুজো। এবার পুরো পুজোটাই এখানে থাকব। এখন এমন একটা অবস্থা পুজোর জন্য খুব যে পরিকল্পনা করে কিছু করতে পারছি তা নয়। তবুও একটু একটু করে কেনাকাটা করছি। সবার জন্য উপহার কেনা। পাচ্ছিও প্রচুর। সৃজিতের দিদি ও শাশুড়ি মা গিফট দিয়েছেন। পর্বে পর্বে উপহার পাচ্ছি। মা এখন একটা সালোয়ার কামিজ দিয়েছে। আমরা শান্তিনিকেতন বেড়াতে যাব। ওখানে কিছু কেনাকাটা করব ঠিক করেছি। শান্তিনিকেতনের হাতে বানানো শাড়ি আমার খুব পছন্দ, সেটা মাকে বলেছি।

সৃজিত কী উপহার দিচ্ছে এমন প্রশ্নে মিথিলা বলেন, দুর্গাপুজোর স্পেশাল যে গিফট, সেটা সৃজিতই আমায় দেবে। ওটা বাংলাদেশেই অর্ডার দেওয়া হয়েছে। আমি তো খুব জামদানি পরি। আমার একজন ডিজাইনার আছেন। ওখান থেকে আমি অনেক জামদানি কিনি। তিনিই বানাচ্ছেন। দুর্গাপুজোর আগেই পেয়ে যাব আশা করি।


তিনি বলেন, সৃজিতের জন্য স্পেশাল গিফট হিসাবে বাংলাদেশ থেকে পাঞ্জাবির কাপড় এনেছি। আমাদের দুজনেরই সুকুমার রায় খুব পছন্দ। সুকুমার রায়ের কবিতা লেখা আমার একটা শাড়ি আছে। ওই একই কাপড়ের সৃজিতের পাঞ্জাবি। এটা অর্ডার দিয়ে বানানো হয়েছে।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status