ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় মা নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 September, 2020, 11:49 PM

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় মা নিহত

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় মা নিহত

মেয়ে গোসল করার সময় এক বখাটে ঢিল মারে। এর প্রতিবাদ করায় বখাটের পরিবার হামলা চালিয়ে আহত করে মাকে (৪০)। নীলফামারীর ডিমলা হাসপাতালে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে তিনি মারা যান।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর নীলফামারীর ডিমলা উপজেলা গয়াবাড়ী গ্রামের সুটিবাড়ী বাজার সংলগ্ন বাড়িতে স্কুল পড়ুয়া মেয়ে গোসল করছিল। এ সময় সেখানে প্রতিবেশী আব্দুল খালেকের ছেলে সজিব ঢিল মারে। এ ঘটনায় স্কুল ছাত্রীটির মা প্রতিবাদ করলে আব্দুল খালেকের স্ত্রী খদেজা বেগমসহ পরিবারের লোকজন তার (নুরজাহান) ওপর হামলা চালায়। পরে তাকে এলাকার লোকজন হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে ডিমলা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। নুরজাহানের ছেলে শাহ আলম বাদী হয়ে গত ১৬ সেপ্টেম্বর ডিমলা থানায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বখাটে সজিবকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠিয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নুরজাহানের মরদেহ জেলার মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status