ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাপ্তাইয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 September, 2020, 10:26 PM

কাপ্তাইয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

কাপ্তাইয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার রাইখালী ইউপিতে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত তিন শিশু হলো- চন্দ্রঘোনা রেশম বাগান এলাকার এনামুল হকের ছেলে মিজানুর রহমান, রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের মেয়ে মাকসুদা আক্তার ও রাইখালীর জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাইখালী বাজারের কাজীপাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় চন্দ্রঘোনার রেশম বাগানের এনামুল হকের ছেলে মিজানুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রাইখালী ইউপির দুর্গম পূর্বকোদালা খালে দুপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের মেয়ে মাকসুদা আক্তার ও রাইখালীর জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার। পরে স্থানীয় ডুবুরিরা চার ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক বলেন, শিশুদের প্রতি আরো বেশি যত্নবান হতে হবে। শিশুদের গতিবিধি লক্ষ্য করতে হবে প্রতি মুহূর্তেই। তাহলে এমন দুর্ঘটনা থেকে বাঁচা সম্ভব।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status