ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছোট ভাইয়ের প্রাণ নিল বড় ভাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 September, 2020, 10:24 PM

ছোট ভাইয়ের প্রাণ নিল বড় ভাই

ছোট ভাইয়ের প্রাণ নিল বড় ভাই

কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের কিরিচের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় বড় ভাই রিপনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার হলদিয়াপালং ইউপির রুমখাঁ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান একই এলাকার নুরুল কবিরের ছোট ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে জায়গা-জমির কাগজপত্র নিয়ে বড় ভাই রিপনের সঙ্গে রায়হানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই কিরিচ দিয়ে ছোট ভাইকে এলোপাতাড়ি আঘাত করেন। পরে গুরুতর অবস্থায় রায়হানকে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ওসি মরজিনা আক্তার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই রিপনকে আটক করা হয়েছে।
সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status