ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ সাংবাদিক পরিষদের আহ্বায়ক কমিটি গঠন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 September, 2020, 10:03 PM

বাংলাদেশ সাংবাদিক পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ সাংবাদিক পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ সাংবাদিক পরিষদ’ নামে জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীদের একটি সংগঠন যাত্রা শুরু করেছে।

‘বাংলাদেশ সাংবাদিক পরিষদ’ নামে জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীদের একটি সংগঠন যাত্রা শুরু করেছে। শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রামের মোমিন রোডস্থ সাফরান রেষ্টুরেন্টে সংগঠনটির একটি অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দৈনিক আজাদী ও দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি ছোটন কান্তি নাথের সভাপতিত্বে, রাঙ্গামাটি জেলার দৈনিক আজাদী ও দেশ টিভি প্রতিনিধি বিজয় ধরের সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক যুগান্তর মীরসরাই প্রতিনিধি মাহবুব পলাশকে আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়।

জেলাভিত্তিক ৬ জন মনোনীত যুগ্ম আহ্বায়ক যথাক্রমে ছোটন কান্তি নাথ, বিজয় ধর, নোয়াখালী জেলার দৈনিক ভোরের ডাক প্রতিনিধি এইচ এম মান্নান মুন্না, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার দৈনিক সংবাদ প্রতিনিধি শফিকুল ইসলাম মোল্লা, আরটিভি সন্দিপ ও সীতাকুন্ড প্রতিনিধি সাইফুল মাহমুদ, দৈনিক আজাদীর পটিয়া প্রতিনিধি শফিউল আযম। সদস্য রণজিত ধর (সংবাদ, মীরসরাই), সাগর চক্রবর্তি কমল (কালের কণ্ঠ, মাটিরাংগা), কাজী নজরুল ইসলাম (রূপসী বাংলা, মতলব, চাঁদপুর), মো. হান্নান (আলোকিত বাংলাদেশ, রাঙ্গামাটি), হাবিবুর রহমান শাহিন (জাগো বাংলা, মাটিরাংগা), সানোয়ার ইসলাম রনি (ভোরের ডাক, মীরসরাই)।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ মাসের মধ্যে গঠনতন্ত্র ও ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status