ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গভীর রাতে ভরাট হলো ৯৫ বছরের পুরোনো পুকুর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 September, 2020, 8:05 PM

গভীর রাতে ভরাট হলো ৯৫ বছরের পুরোনো পুকুর

গভীর রাতে ভরাট হলো ৯৫ বছরের পুরোনো পুকুর

বরিশাল নগরীর ভাটিখানা প্রধান সড়কের পাশে রয়েছে ৯৫ বছরের পুরোনো পুকুর। বছরের পর বছর ধরে ওজু, গোসলসহ নানা কাজে যার পানি ব্যবহার করছেন পুকুর সংলগ্ন মসজিদের মুসল্লি, স্কুল ও মাদরাসার শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।

কিন্তু হঠাৎ করে গভীর রাতে সেই পুকুর ভরাট করার অভিযোগ উঠেছে। এতে পানি সংকটে ভোগান্তিতে পড়েছেন মসজিদের মুসল্লি, স্কুল ও মাদরাসার শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ।

এলাকার বাসিন্দারা পুকুর ভরাট বন্ধ করার দাবিতে আন্দোলন করছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বরিশালের ডিসি।

আরো পড়ুন: আল্লামা শফীকে এক নজর দেখতে লাখো মানুষের ঢল

জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর পুকুরটির মাছ ধরা হয়। পরদিন রাতের আধারে ট্রাকভর্তি বালি ফেলে পুকুরটি ভরাট শুরু করে মালিকপক্ষ। এতে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে শুক্রবার বিকেলে মানববন্ধন করেন তারা। ভরাট বন্ধ করে পুনঃখননের দাবি জানিয়েছেন নদী-খাল বাঁচাও আন্দোলনের নেতারাও। অনুমতি ছাড়া পুকুর ভরাট করতে দেয়া হবে না বলেও জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

নদী খাল বাঁচাও আন্দোলন বরিশাল সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিপলু বলেন, সব পর্যায়ে এই পুকুর ভরাট বন্ধে আমরা কাজ করবো।

সিটি কর্পোরেশন বরিশাল ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা বলেন, জনগণের সঙ্গে আমরা একমত। আমরা সবাই মিলেই এই পুকুর ভরাট বন্ধ করবো।

আরো পড়ুন: ফুটবলে বিবাহিতদের হারালেন অবিবাহিতরা, জিতলেন খাসি

ডিসি বরিশাল এস.এম অজিয়র রহমান বলেন, পুকুর ভরাট করতে আমরা দেব না। সেজন্য লোক পাঠিয়েছি।

১৯২৫ সালে আখতারুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাকালে পুকুরটি খনন করা হয়। তবে ক্রয়সূত্রে এর মালিক ছিলেন মরহুম ফয়েজ আহমেদ। তার উত্তরাধিকারীরাই পুকুরটি ভরাট করছেন।



সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status