ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত-পা ভেঙে দিলেন নেশাগ্রস্ত স্বামী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 September, 2020, 8:02 PM

অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত-পা ভেঙে দিলেন নেশাগ্রস্ত স্বামী

অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত-পা ভেঙে দিলেন নেশাগ্রস্ত স্বামী

ঠাকুরগাঁও সদর উপজেলায় ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছেন নেশাগ্রস্ত স্বামী। শুক্রবার রাতে জেলার সদর উপজেলার রহিমানপুর ইউপির পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর অভিযুক্ত স্বামী নুর ইসলামকে আটক করেছে পুলিশ। আটক নুর ইসলাম জেলার সদর উপজেলার রহিমানপুর ইউপির পল্লীবিদ্যুৎ এলাকার দারাজ উদ্দীনের ছেলে। তার স্ত্রী পারভিন আক্তার জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউপির মালঞ্চা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

আহত পারভিনের বাবা শফিকুল ইসলাম বলেন, নুর ইসলামের সঙ্গে আমার মেয়ের আট মাস আগে বিয়ে দিই। বর্তমানে আমার মেয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা। বৃহস্পতিবার বিকেলে পারভিন আমাদের বাড়িতে বেড়াতে আসে পরদিন শুক্রবার বিকেলে স্বামীর বাড়িতে ফিরে যায়।

এরপর নুর ইসলাম নেশা করে বাড়ি ফিরে পারভিনকে গালাগাল করে। পারভিন এর প্রতিবাদ করলে নুর ইসলাম মারধর শুরু করেন। একপর্যায়ে ঘরে থাকা রড বের করে পিটিয়ে পারভিনের দুই হাত ও দুই পা ভেঙে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত পারভিন আক্তার বলেন, আমার স্বামী রড দিয়ে পিটিয়ে আমার দুই হাত ও দুই পা ভেঙে দিয়েছে। আমি এর বিচার চাই।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক সাকিব ইবনে আব্দুল্লাহ বলেন, পারভিনের দুই হাত ও দুই পা ভেঙে গেছে। হাসপাতালে ভর্তির পর তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, নুর ইসলামকে আটক করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য পারভিনকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status