ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৯৯৯-এ ফোন করে গণপিটুনি থেকে রক্ষা পেল চোর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 September, 2020, 8:07 PM

৯৯৯-এ ফোন করে গণপিটুনি থেকে রক্ষা পেল চোর

৯৯৯-এ ফোন করে গণপিটুনি থেকে রক্ষা পেল চোর

ফেনীর দাগনভূঞায় ৯৯৯ নম্বরে ফোন করে গণপিটুনি থেকে রক্ষা পেলেন মো. শরীফ নামে এক চোর। শুক্রবার রাতে উপজেলার বারাহীগুনী গ্রামের চিশতীয়া দরবার শরীফে এ ঘটনা ঘটে। শরীফ জেলার পরশুরাম উপজেলার জংঙ্গলঘোনা গ্রামের আমির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউপির বারাহীগুনী গ্রামের চিশতীয়া দরবার শরীফের ভেতরে চুরি করতে ঢোকেন শরীফ। এ সময় সিসি ক্যামেরায় বিষয়টি দেখে ফেলেন দরবার শরীফের তদারককারী মো. ফরহাদ। তিনি মোবাইলে স্থানীয়দের বিষয়টি জানান। এরপর আশপাশের লোকজন এসে দরবার শরীফ ঘেরাও করেন। বিপদ আঁচ করতে পেরে শরীফ ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশি সহায়তা চান। খবর পেয়ে পুলিশ দরবার শরীফ থেকে তাকে আটক করে।

দাগনভূঞা থানার ওসি মো. আসলাম সিকদার জানান, রাতে চিশতীয়া দরবার শরীফে চুরি করতে গিয়ে ধরা পড়েন শরীফ। এ সময় তিনি গণপিটুনির ভয়ে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশি সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status