ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
কুকুরের আক্রমণে ১২ দিনের শিশুর মৃত্যু: বাবা-মা আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 September, 2020, 10:54 AM

কুকুরের আক্রমণে ১২ দিনের শিশুর মৃত্যু: বাবা-মা আটক

কুকুরের আক্রমণে ১২ দিনের শিশুর মৃত্যু: বাবা-মা আটক

ইংল্যান্ডের ডনকাস্টারে নিজেদের পোষা কুকুরের আক্রমণে ১২ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে দ্রুত সেখানে ইর্মাজেন্সি সার্ভিস পৌঁছায়। দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ জানায় কুকুরটি শিশুকে কামড় দেয়ায় সে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নেয়া হলেও তার মৃত্যু হয়। দায়িত্বে অবহেলার কারণে শিশুটির বাবা ও মাকে আটক করে পুলিশ।

সংবাদমাধ্যম দ্য সান এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, এই দম্পতির আরো তিন সন্তান রয়েছে।

প্রতিবেশিরা জানিয়েছেন, আক্রমণকারী কুকুরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কুকুরটি খুবই শক্তিশালী। ভ্যানে তুলতে পুলিশকে বেগ পেতে হয়েছে।

এদিকে, শিশুটির বাবা-মা দুইজনই জামিনে বের হয়ে আসলেও তারা নিজেদের অপরাধী মনে করছেন।

শিশু পুত্রকে হারিয়ে নিজেদের ফেইসবুকে শিশুটর ছবি প্রকাশ করে বেদনার কথা তুলে ধরেছেন তারা।

সম্পাদনা: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status