ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
কাদায় বসে শাঁখ বাজালেই করোনা মুক্তি, সেই বিজেপি নেতা করোনা পজিটিভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 September, 2020, 9:46 AM

কাদায় বসে শাঁখ বাজালেই করোনা মুক্তি, সেই বিজেপি নেতা করোনা পজিটিভ

কাদায় বসে শাঁখ বাজালেই করোনা মুক্তি, সেই বিজেপি নেতা করোনা পজিটিভ

গাঁয়ে কাদা মেখে, শাঁখ বাজালে হবে না করোনা-এ রকম পরামর্শ দেওয়া সেই বিজেপি সংসদ সদস্য সুখবীর সিং জৌনপুরিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সোমবার তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিররের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে করোনা পরিস্থিতির মাঝেই নিজের একটি ভিডিও প্রকাশ করেন এই সংসদ সদস্য। সেখানে দেখা যায়, রীতিমতো কাদায় গড়াগড়ি খাচ্ছেন তিনি। সঙ্গে শাঁখও বাজাচ্ছিলেন। সেগুলো করেই তিনি দাবি করেন, এই পদ্ধতি মেনে চললে মারণ ভাইরাস করোনা কোনভাবেই কাছে আসতে পারবে না। অথচ সেই তিনিই করোনায় আক্রান্ত হয়েছেন।

মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও করোনাভাইরাস থেকে বাঁচতে বলেছিলেন ‘ভাবিজি পাঁপড়ের কথা’। এরপর তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এমনকি গোমূত্র খেয়েও করোনা থেকে বাঁচার কথা বলছেন বিজেপি নেতারা।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status