ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
প্রথম ২ বলে ২ উইকেট, তারপর বিশাল সংগ্রহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 10:40 PM

প্রথম ২ বলে ২ উইকেট, তারপর বিশাল সংগ্রহ

প্রথম ২ বলে ২ উইকেট, তারপর বিশাল সংগ্রহ

৩ ম্যাচ সিরিজের ২ ম্যাচ শেষে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের জয় ১টি করে ম্যাচে। শেষ ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী। যারা জিতবে সিরিজ তাদের।

এমন ম্যাচে ইংল্যান্ডের শুরুটা দুঃসহ। ম্যানচেস্টারে ব্যাট করতে নেমে ইনিংসের ১ম দুই বলেই ২ উইকেট হারায় স্বাগতিকরা। স্টার্কের পরপর দুই বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান জেসন রয় ও জো রুট।

স্কোয়াডের সেরা দুই ব্যাটসম্যানকে হারিয়েও খেই হারায়নি ইংলিশরা। অধিনায়ক মরগ্যানকে নিয়ে দলকে উদ্ধারের চেষ্টা চালান বেয়ারস্টো। দুইজনে মিলে গড়েন ৬৭ রানের জুটি।

২৩ রান করে অজি লেগস্পিনার অ্যাডাম জাম্পার শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন মরগ্যানও।


জাম্পার স্পিন ঘূর্ণিতে কাবু হন বাটলারও। তার সংগ্রহ ৮ রান।

দলীয় ১০০ রান পূরণ হবার আগেই নেই সেরা ৪ ব্যাটসম্যান। একপ্রান্ত আগলে রাখেন ওপেনার বেয়ারস্টো। তাকে যোগ্য সঙ্গ দেন স্যাম বিলিংস। দুজনে মিলে গড়েন ১১৪ রানের পার্টনারশিপ।

ক্যারিয়ারের ৪র্থ ফিফটি তুলে নিয়ে ৫৭ রান করে আউট হন বিলিংস। তার উইকেটটিও নেন জাম্পা।

তবে সেঞ্চুরি তুলে নেন বেয়ারস্টো। তার ১১২ রানের ইনিংসে পথ খুঁজে পায় ইংল্যান্ড। শেষদিকে ব্যাট হাতে ঝড় তুলেন অলরাউন্ডার ক্রিস ওকস। মাত্র ৩৯ বলে তার হার না মানা ৫৩ রানের ইনিংসে, ৭ উইকেট হারিয়ে ৩০২ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড।

ম্যানচেস্টারে আগের টেস্টে স্বাগতিকদের দেয়া ২৩২ রানের টার্গেট ছুঁতে পারেনি অজিরা। সিরিজ নির্ধারণী ম্যাচে এই পাহাড়সম লক্ষ্য টপকাতে পারে কিনা ফিঞ্চ বাহিনী, সেটিই এখন দেখার বিষয়।


সম্পাদনা: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status