ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ব্যাটসম্যানরা কেন অন্যায় সুবিধা নেবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 8:17 PM

ব্যাটসম্যানরা কেন অন্যায় সুবিধা নেবে

ব্যাটসম্যানরা কেন অন্যায় সুবিধা নেবে

শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরন ব্যাটসম্যানদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের এই বোলিং কোচ সম্প্রতি ভারতীয় একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আমার মনে হয় বোলারের উচিত ব্যাটসম্যানকে একবার সতর্ক করে দেয়া। আবার এটাও বলব, ব্যাটসম্যান কেন বল ডেলিভারির আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে অন্যায় সুবিধা নেবে?

আইপিএলের গত আসরে জস বাটলারকে মানকাডিং (রান আউট) করে বিতর্কের জন্ম দিয়েছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বল ব্যাটসম্যান স্যামসনের দিকে না ছুড়ে হঠাৎ রানারআপ থামিয়ে স্টাম্প ভেঙে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিলেন।

এ ব্যাপারে ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার হিসেবে ১ হাজার ৩৪৭ উইকেট শিকার করা মুরালিধরন বলেছেন, যদি আম্পায়ার দেখেন ব্যাটসম্যান বল ডেলিভারির আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে ব্যাটিং দলকে পাঁচ রান জরিমানা করে দিক। এ নিয়ম চালু হলে বল ডেলিভারির আগে ব্যাটসম্যানও ক্রিজ ছেড়ে বের হবে না। বোলারকেও মানকাডিং আউট করতে হবে না। বিতর্কও হবে না।

এক প্রশ্নের জবাবে লংকান সাবেক এ তারকা ক্রিকেটার বলেছেন, আইপিএলে এসে কারও বোলিং অ্যাকশন বদল করা যায় না। যারা প্রতিভাবান তারা ভালো বলেই আইপিএলে সুযোগ পেয়েছে। আমার কাজ হচ্ছে, ওদের আত্মবিশ্বাস বাড়ানো আর কৌশল ঠিক করে দেয়া- সেটাই করছি।


সম্পাদনা: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status