ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
চুক্তির পরপরই গাজায় ইসরায়েলের রকেট হামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 5:07 PM

চুক্তির পরপরই গাজায় ইসরায়েলের রকেট হামলা

চুক্তির পরপরই গাজায় ইসরায়েলের রকেট হামলা

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্পর্কোন্নয়নের চুক্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গাজায় ব্যাপক রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার দিবাগত রাতে ইসরায়েলি হামলায় উপত্যকা এলাকার বেশ কিছু স্থাপনা ধ্বংস হয়ে গেছে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলীয় উপত্যকার বেইত লাহিয়া, মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহর ও দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকা লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলে রকেট হামলার জবাবে হামাসের স্থাপনা লক্ষ্য করে অন্তত ১০টি বিমান হামলা চালানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে অন্তত দু’টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এর একটি ইসরায়েলের আইরন ডোম অ্যান্টি মিসাইল সিস্টেমে বাধাগ্রস্ত হয়, আরেকটি আশদুদ শহরে আঘাত হানে। এতে কমপক্ষে দু’জন ইসরায়েলি আহত হয়েছেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রে যখন আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের কথিত ঐতিহাসিক চুক্তি হচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই ইসরায়েলি ভূমিতে হামলা চালান ফিলিস্তিনিরা। ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া ওই চুক্তি ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মনে করছেন দেশটির জনগণ।

এর আগে, গত মাসেই ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদে বেশ কয়েকদিন অগ্নি-বেলুন হামলা চালান ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা। জবাবে টানা প্রায় দুই সপ্তাহ ধরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সূত্র: আল জাজিরা

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status