ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
মুন্সীগঞ্জে এলপি গ্যাসের গুদামে অগ্নিকাণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 4:49 PM

মুন্সীগঞ্জে এলপি গ্যাসের গুদামে অগ্নিকাণ্ড

মুন্সীগঞ্জে এলপি গ্যাসের গুদামে অগ্নিকাণ্ড

মুন্সীগঞ্জ সদর উপজেলার সুখবাসপুরে এলপি গ্যাসের একটি গুদামে আগুন লেগেছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে জাহিদুল ট্রেডার্সের এলপি গ্যাসের গুদামে আগুন দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, এলপি গ্যাসের গুদামে খালি ও ভরা সিলিন্ডার রাখা হয়। এতে হাজারের বেশি গ্যাস সিলিন্ডার থাকে। গ্যাসের গুদামে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ গুদামে অগ্নিকাণ্ড দেখতে পায় এলাকাবাসী। মুহূর্তে আগুন বাড়তে থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। চারটি গাড়ি অগ্নিকাণ্ডে ক্ষতি হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।


সম্পাদনা: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status