ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বিল গেটসের বাবা আর নেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 4:43 PM

বিল গেটসের বাবা আর নেই

বিল গেটসের বাবা আর নেই

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের বাবা উইলিয়াম হেনরি গেটস (৯৪) মৃত্যুবরণ করেছেন। বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে বিল গেটস তাঁর অফিশিয়াল ব্লগে লিখেছেন, ‘এত বছরের লম্বা একটা সময়ে এই মানুষটিকে পেয়ে আমরা সবাই অনেক ভাগ্যবান।’

বিল গেটস সিনিয়র হিসেবে পরিচিত উইলিয়াম গেটস সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং ‘সিয়াটল ল ফার্মের’ প্রতিষ্ঠাতা অংশীদার ছিলেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট করপোরেশনের সহযোগী প্রতিষ্ঠাতা বিল গেটসকে দাতব্য কাজে সহায়তাকারী ছিলেন উইলিয়াম।

পরিবার জানিয়েছে, গত সোমবার ওয়াশিংটনের হুড ক্যানেলের সমুদ্রসৈকতসংলগ্ন বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে। কিছু মনে রাখতে না পারা বা আলঝেইমার রোগে আক্রান্ত ছিলেন তিনি।

বিল গেটস লিখেছেন, মাইক্রোসফট ছেড়ে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস নামের দাতব্য প্রতিষ্ঠানে পুরোপুরি মনোযোগ দেওয়ার ক্ষেত্রে তাঁর বাবার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

বিল গেটস বলেন, ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তা বাবাকে ছাড়া সম্ভব হতো না।’

২০০০ সালে শুরু হওয়া ফাউন্ডেশনটির কো-চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

সম্পাদনা: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status