ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কক্সবাজারের এসপিসহ ৬ কর্মকর্তাকে বদলি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 4:31 PM

কক্সবাজারের এসপিসহ ৬ কর্মকর্তাকে বদলি

কক্সবাজারের এসপিসহ ৬ কর্মকর্তাকে বদলি

কক্সবাজারের আলোচিত পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনসহ বাহিনীটির ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়।

আদেশে মাসুদ হোসেনকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে মো. হাসানুজ্জানকে বদলি করা হয়েছে কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে। তিনি বর্তমানে এ পদে ঝিনাইদহে দায়িত্ব পালন করছেন।

গত ৩১ জুলাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত হওয়ার পর এ বি এম মাসুদ হোসেনের দায়িত্বহীনতার অভিযোগ ওঠে। নিহতের পরিবার থেকে দায়ের করা মামলায় তার নাম উল্লেখ করার আবেদন করলেও তা খারিজ করে দেন আদালত। তবে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওসি প্রদীপ কুমার দাস এবং এসআই লিয়াকতসহ পুলিশের সাত সদস্যকে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status