ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
নরসিংদীতে ১০ লাখ টাকা ডাকাতির ঘটনায় ২ জন গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 3:53 PM

নরসিংদীতে ১০ লাখ টাকা ডাকাতির ঘটনায় ২ জন গ্রেফতার

নরসিংদীতে ১০ লাখ টাকা ডাকাতির ঘটনায় ২ জন গ্রেফতার

নরসিংদীতে ১০ লাখ টাকা ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- নরসিংদী রায়পুরা উপজেলার চরমধুয়া গ্রামের মাইনুউদ্দিনের ছেলে জাকির হোসেন (২৫) ও শিবপুর উপজেলার উত্কাডর কারারচর এলাকার মনির হোসেন(২৪)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের এসআই জাকারিয়া আলম ও এএসআই রেজাউল করিমের নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতিকালে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল আলামত হিসেবে জব্দ করে পুলিশ।

নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও এসআই রুপণ কুমার সরকার জানান, গত ১৩ অক্টোবর এনামুল হক নামে এক ব্যবসায়ী ইসলামী ব্যাংক থেকে ব্যবসায়িক কাজে ১০ লাখ টাকা তুলে যাওয়ার পথে খাটেহারা ব্রীজের সামনে দুটি মোটরসাইকেল ও অটোরিক্সায় করে ৮-৯ জন তার পথরোধ করে। তারপর তাকে মারধর করে মেরে ফেলার হুমকি দিয়ে ১০ লাখ টাকা নিয়ে যায়।

পরে ওই ব্যবসায়ী নরসিংদীর পুলিশ সুপারের নিকট অভিযোগ দায়ের করলে ডিবি পুলিশের এসআই জাকারিয়া আলম বাদীর কাছ থেকে নানা তথ্য উপাত্ত ও প্রযুক্তির সহায়তায় জাকির ও মনির নামের ডাকাতদলের ২ সদস্যকে গ্রেপ্তার করে। এসময় ডাকাতিকালে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status