ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
আমিরাত-বাহরাইনের সঙ্গে শান্তিচুক্তি করেই গাজায় ইসরাইলের হামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 3:15 PM

আমিরাত-বাহরাইনের সঙ্গে শান্তিচুক্তি করেই গাজায় ইসরাইলের হামলা

আমিরাত-বাহরাইনের সঙ্গে শান্তিচুক্তি করেই গাজায় ইসরাইলের হামলা

ইসরাইলি বাহিনী এবং অবরুদ্ধ গাজার সশস্ত্র শাসকগোষ্ঠী হামাসের পাল্টাপাল্টি হামলায় আবারো উত্তপ্ত মধ্যপ্রাচ্য। আমিরাত এবং বাহরাইন ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণে ইসরাইলে রকেট ছোঁড়ে হামাসের সদস্যরা।

জবাবে বুধবারের প্রথম প্রহরে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বিমান নিয়ে ঢুকে পড়ে ইসরাইলি বাহিনী। বেইত লাহিয়া দেইর আল-বালাহ’তে কয়েক দফা বিমান হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়, জানিয়েছে ফিলিস্তিনী গণমাধ্যম ওয়াফা।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ফিলিস্তিনের ইসলামপন্থি রাজনৈতিক গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় তারা প্রায় ১০টি বিমান হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে তেল আবিব দাবি করেছে, গাজার যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে তার মধ্যে একটি অস্ত্র ও বিস্ফোরক তৈরির কারখানা এবং রকেট পরীক্ষা ও প্রশিক্ষণের জন্য হামাসের ব্যবহৃত একটি কম্পাউন্ড রয়েছে।

বুধবার ইসরাইলকে সতর্ক করে হামাস জানিয়েছে, সাধারণ ফিলিস্তিনিদের উপর কোন ধরনের হামলা হলে ইসরাইলকে চড়ামূল্য দিতে হবে।

উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় কোন হতাহতের খবর জানায়নি।

মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ইসরাইলের সঙ্গে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চুক্তি সই করে দুই আরব রাষ্ট্র। ওই শান্তি চুক্তিকে ‘নতুন মধ্যপ্রাচ্যের সূর্যোদয়’ বলে অ্যাখা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরমধ্যেই এমন হামলার ঘটনা ঘটলো।  
      

সম্পাদনা: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status