ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ভূকম্পে কাঁপল নেপাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 12:56 PM

ভূকম্পে কাঁপল নেপাল

ভূকম্পে কাঁপল নেপাল

নেপালের রাজধানী কাঠমান্ডুসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে।

বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১৯ মিনিটে অনুভূত এ ভূমিকম্পটি ৬ মাত্রার ছিল।-খবর রয়টার্সের

এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বলে দেশটির সিসমোলজিক্যাল সেন্টার (এনএসসি) জানিয়েছে।

ভূমিকম্পটির উপকেন্দ্র কাঠমান্ডুর পার্শ্ববর্তী সিন্ধুপালচক জেলার রামছি এলাকার আশপাশে ছিল।

এলাকাটি কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে চীনের তিব্বত সীমান্তের কাছে।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ বলে হিসাব করেছে।

পুলিশ জানিয়েছে, ভূমিকম্প হওয়ার পর থেকে তারা কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পায়নি।


সম্পাদনা: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status