ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানি ক্রিকেটারদের ছবি 'ব্লার' করে বিতর্কে সৌরভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 11:50 AM

পাকিস্তানি ক্রিকেটারদের ছবি 'ব্লার' করে বিতর্কে সৌরভ

পাকিস্তানি ক্রিকেটারদের ছবি 'ব্লার' করে বিতর্কে সৌরভ

এক সময় ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ মানেই ছিল অন্যরকম রোমাঞ্চ। সেই রোমাঞ্চকর দিনগুলোতে পাকিস্তানের বিপক্ষে কত ম্যাচেই না লড়েছেন সৌরভ গাঙ্গুলি।

তবে মাঠের ক্রিকেটে লড়াই থাকলেও মাঠের বাইরে ভারত আর পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে ছিল দারুণ সখ্যতা। দুই দেশের রাজনৈতিক বৈরিতা চরম পর্যায়ে পৌঁছে যাবার পর সেই সম্পর্কও ভাঙতে চলেছে।

সৌরভ গাঙ্গুলির এক আচরণে নতুন করে আলোচনা শুরু হলো। এক সময় ব্যাট হাতে তিনি শারজাহ মাতিয়েছেন। এ বার প্রশাসক হিসেবে সেই শারজাহ স্টেডিয়াম পরিদর্শনে গেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি।

সংযুক্ত আরব আমিরাততে জৈব সুরক্ষা বলয় তৈরি করে এ বারের আইপিএল আয়োজন করেছে ভারতীয় বোর্ড। প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি সরেজমিনে দেখতে ৯ সেপ্টেম্বর দুবাই পৌঁছান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ। ছ’দিনের কোয়ারেন্টাইনে থাকার পরে বিখ্যাত শারজাহ স্টেডিয়ামের প্রস্তুতি খতিয়ে দেখেন এবং নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন।

পোস্ট করা সেই সব ছবির মধ্যে একটি ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সৌরভের পোস্ট করা সেই ছবিটির পেছনের দিকে ছিল পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সম্বলিত একটি বিলবোর্ড। যেহেতু পাকিস্তান আরব আমিরাতকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে, এমন কিছু থাকা অস্বাভাবিক নয়।

কিন্তু সৌরভ ব্যাকগ্রাউন্ড থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি ব্লার করে জন্ম দিয়েছেন বিতর্কের। স্বভাবতই তার এমন কাণ্ড নিয়ে নানা প্রশ্ন উঠছে-বিসিসিআই সভাপতি কেন এটা করলেন? কি মনে করে এভাবে ছবি পোস্ট করলেন?

ভারতের সাবেক অধিনায়ক তিনি, এখন আবার ক্রিকেট বোর্ডের সভাপতি। সৌরভের মতো একজনের পোস্টে এমন একটা ব্যাপার চোখে পড়লে তা নিয়ে আলোচনা তো হবেই!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status