ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
পরকীয়ার জেরেই লঞ্চের কেবিনে নারীকে হত্যা, মিলেছে পরিচয়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 11:59 AM

পরকীয়ার জেরেই লঞ্চের কেবিনে নারীকে হত্যা, মিলেছে পরিচয়

পরকীয়ার জেরেই লঞ্চের কেবিনে নারীকে হত্যা, মিলেছে পরিচয়

বরিশাল নদীবন্দরে এমভি পারাবত-১১ লঞ্চের কেবিন থেকে উদ্ধার হওয়া নারীর লাশের পরিচয় পাওয়া গেছে।

নৌ-পুলিশ জানায়, আঙ্গুলের ছাপ অনুযায়ী নিহত নারীর নাম জান্নাতুল ফেরদৌস লাবনী। দুই শিশু সন্তানের মা লাবনীর স্বামী পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান।

রাজধানীর মিরপুরে বাবার বাসায় থাকতেন তিনি। চাকরির প্রলোভনে এবং পরকীয়া প্রেমের টানে সোমবার প্রেমিকের সঙ্গে লঞ্চে করে বরিশাল যাচ্ছিলেন তিনি। তবে তার প্রেমিকের পরিচয় জানা যায়নি। এদিকে, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করেছে নৌ-পুলিশ।

এদিকে, হত্যার ঘটনার ৩৬ ঘণ্টার ভেতরে হত্যার সাথে জড়িত থাকায় মনিরুজ্জামান নামে একজনকে গ্রেফতার করেছে পিবিআই। তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি পিবিআইয়ের।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status