|
মুসলিমদের পবিত্র ভূমি আল-আকসা মসজিদ চত্বর বিভক্ত হয়ে যেতে পারে
নতুুন সময় ডেস্ক
|
|
মুসলিমদের পবিত্র ভূমি আল-আকসা মসজিদ চত্বর বিভক্ত হয়ে যেতে পারে ড্যানিয়েল আরো বলেন, ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেদ কুশনার এই শান্তি প্রস্তাবনায় প্রধান ব্যক্তি হিসেবে কাজ করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রোন ডার্মার চুক্তিনামা তৈরিতে সম্পৃক্ত আছেন। চুক্তিতে বলা হয়, ‘আল-হারাম আল-শরিফ বা পর্বত গির্জায় স্থিতাবস্থা বহাল থাকবে।’ তবে পাশাপাশি এ কথাও বলা হয়, ‘হারাম আল-শরিফ বা পর্বতের গির্জায় সব বিশ্বাসের মানুষ উপাসনা করতে পারবে।’ চুক্তির এ কথাটি প্রবল বিতর্ক তৈরি করে। ফলে ২৮ জানুয়ারি ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড ফ্রডম্যান চুক্তির ওই ধারাটি তুলে নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, ‘পরিকল্পনায় এমন কিছু থাকবে না, যা কোনো পক্ষের চুক্তিতে চাপিয়ে দিয়ে বর্তমানের স্থিতাবস্থায় পরিবর্তন ঘটাতে পারে।’ আল-আকসা ও জেরুজালেম বিশেষজ্ঞ ফিলিস্তিনি আইনজীবী খালেদ জাবারকা মনে করেন যে আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করে। কারণ ২০১৪ সালে দখল করা পশ্চিম জেরুজালেমের গোলান ভূমি থেকে পুরোপুরি অবৈধভাবে ইসরায়েলের অধিবাসীকে ৩০টি আবাসন দেওয়ার সময় তারাই সহায়তা করেছিল। এ ঘটনা থেকে বর্তমান পরিভাষার পরিবর্তনে আমিরাতের ভূমিকা থাকার বিষয়টি স্পষ্ট। তা ছাড়া ইসরায়েল কর্তৃক পুরো আল-আকসা চত্বর নিয়ন্ত্রণে আমিরাতেরও সমর্থন আছে। সাইদম্যান বলেন, ১৫ সেপ্টেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইনের ঐতিহাসিক শান্তিচুক্তির অনুষ্ঠানে আরব রাষ্ট্রগুলোকে সুস্পষ্টভাবে দাবি জানাতে হবে যে ‘জেরুজালেমের বর্তমান স্থিতাবস্থা নিরাপদ’ থাকবে। ফিলিস্তিন ইস্যুতে স্থলমাইন স্থাপন করে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ও নেতানিয়াহু সরকার। আমেরিকা ও ইসরায়েলের পরবর্তী প্রশাসন ও সরকার আল-হারাম আল-শরিফ বা আল-আকসা বা পর্বত গির্জার বিষয়ে যেমন ইচ্ছা তেমন সিদ্ধান্ত নেবে। কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব হবে না; বরং ধীরে ধীরে বিষয়টি আলোহীন প্রদীপের সলতের মতো হয়ে পড়বে। সলতে কখনো দীর্ঘ সময় থাকে, আবার কখনো দ্রুত জ্বলে ওঠে। আর জ্বলে ওঠার সময় এখনো শেষ হয়ে যায়নি। সূত্র: আলজাজিরা সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
বিয়ের খবর দিলেন পারশা মাহজাবিন, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত অধ্যাপক ড. এম. আর. কবির
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
