ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
নতুন ছবিতে চিত্রনায়িকা পপি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 9:46 AM

নতুন ছবিতে চিত্রনায়িকা পপি

নতুন ছবিতে চিত্রনায়িকা পপি

অনেকদিন বিরতির পর ফের ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন সাদিকা পারভীন পপি। নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই নায়িকা। ছবির নাম 'ভালোবাসার প্রজাপতি'। ইমপ্রেস টেলিছবির ব্যানারে এটি যৌথভাবে পরিচালনা করবেন রাজু আলীম ও মাসুমা তানি। শিগগিরই এ ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতাদ্বয়। ভালোবাসা, লকডাউন, ডিভোর্স প্রভৃতি বিষয় উঠে আসবে ছবিতে।

এতে পপিকে দেখা যাবে একজন চিকিৎসকের চরিত্রে। ছবিতে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, নতুন ছবিটি আমার জন্মদিনে উপহার হিসেবে পেয়েছি। এর গল্প অসাধারণ। গল্প ও চরিত্র মিলে দর্শক দারুণ একটি ছবি উপহার পাবেন- এ প্রত্যাশা করতেই পারি। নতুন এ ছবিটি ছাড়াও 'সাহসী যোদ্ধা' ছবির কাজ সম্প্রতি শেষ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। ইদানীং অভিনয়ে পপিকে সেভাবে পাওয়া যাচ্ছে না।

এ প্রসঙ্গে তিনি বলেন, সব সময় ভালো চরিত্র ও গল্পের সন্ধান করি। তাই গতানুগতিক গল্প বা চরিত্রে কাজ করার কোনো ইচ্ছা নেই। এর মানে এই নয় যে, আমি কাজ ছেড়ে দিয়েছি। ভালো গল্পের সিনেমা পেলে অবশ্যই করব।

গত আগস্টে করোনায় আক্রান্ত হন পপি। ধীরে সুস্থ হয়ে ওঠেন। এখন তিনি পুরোপুরি সুস্থ বলেই জানিয়েছেন গণমাধ্যমকে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status