ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
সুশান্তের বাগানবাড়িতে যেতেন শ্রদ্ধা কাপুর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 9:42 AM

সুশান্তের বাগানবাড়িতে যেতেন শ্রদ্ধা কাপুর

সুশান্তের বাগানবাড়িতে যেতেন শ্রদ্ধা কাপুর

ভারতের লোনাভলায় সুশান্ত সিং রাজাপুতের পাবনা লেকের বাগান বাড়িতে চলত পার্টি। সুশান্তের বাগান বাড়ির পার্টিতে হাজির হতেন বলিউডের বড় তারকারা। সম্প্রতি সুশান্তের বাগান বাড়িতে অভিযান চালিয়ে হুক্কা, অ্যাশট্রে-সহ বিভিন্ন জিনিস উদ্ধার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ওই ঘটনার পর এবার প্রকাশ্যে এল আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য।

একটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুশান্তের বাগান বাড়িতে যে পার্টির আয়োজন করা হতো, সেখানে নাকি হাজির হতেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ঝিল পেরিয়ে ওই বাগান বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সুশান্ত একজন নৌকা চালককে নিয়োগ করেন। ওই ব্যক্তির দাবি অনুযায়ী, শ্রদ্ধা কাপুরকে  সুশান্তের বাগান বাড়িতে পৌঁছে দিয়েছেন তিনি। শ্রদ্ধার পাশাপাশি রিয়া চক্রবর্তী এবং সারা আলি খানেরও সেখানে যাতায়াত ছিল বলে দাবি করেন ওই ব্যক্তি। সারাকে ৩-৪ বার সুশান্তের বাগান বাড়িতে তিনি পৌঁছে দিয়েছেন বলে দাবি করেন। রিয়া সেখানে যেতেন মাঝে মধ্যেই। বলিউডের একাধিক তারকাদের নিয়ে বাগান বাড়িতে সুশান্ত মাদক পার্টির আয়োজন করতেন বলে দাবি করেন নৌকা চালক।

রিয়া চক্রবর্তী, শ্রদ্ধা কাপুর এবং সুশান্ত অনেকদিন একসঙ্গে পাবনা লেকের ওই বাগান বাড়িতে হাজির হয়েছেন। তবে সারা আলি খান কখনও শ্রদ্ধা কাপুর কিংবা রিয়া চক্রবর্তীর সঙ্গে সেখানে হাজির হননি বলেও দাবি করেন ওই ব্যক্তি।

এদিকে রিয়া চক্রবর্তীর দেওয়া ভাষ্য অনুযায়ী শিগগিরই সারা আলি খান-কে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গেছে। সারার পাশাপাশি রকুলপ্রীত সিংকেও শিগগিরই ডাকা হবে-এমনটাই খবর। জিনিউজ

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status