ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ভারতে বজ্রপাতে ২৮ জনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 9:58 AM

ভারতে বজ্রপাতে ২৮ জনের মৃত্যু

ভারতে বজ্রপাতে ২৮ জনের মৃত্যু

ভারতে বজ্রপাতে ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিহারে মারা গেছে ১৮ জন এবং উত্তরপ্রদেশে ১৩ জন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত যে হতে পারে, তা নিয়ে আগাম সতর্ক করেছিল দেশটির আবহাওয়া দফতর। বাড়ির বাইরে বেরোলেও দুর্যোগের সময় লোকজনকে খোলা জায়গায় দাঁড়াতে নিষেধ করা হয়েছিল।

সরকারি সূত্রের খবর অনুযায়ী, গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বৈশালি জেলার রাঘবপুর ব্লকে বজ্রপাতে ৪ জন মারা গেছে। এছাড়া রোহতাস, ভোজপুর, গোপালগঞ্জ ও সারান জেলায় ২ জন করে মারা গেছে। পাটনা, বেগুসরাই, আরারিয়া, সুপাউল, কাইমুর ও অন্য আর একটি জেলায় একজন করে বজ্রপাতে মারা গেছে। বিহার সরকারের হিসাব অনুযায়ী, ২০২০ সালের মার্চ মাস থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ওই রাজ্যে ৩৩০ জনেরও বেশি মানুষ বজ্রপাতে প্রাণ হারিয়েছে। এর মধ্যে শুধু ২৪ জুন সরকারি হিসেবে ১শ জনের মৃত্যু হয়েছে। একই দিনে যোগীরাজ্য উত্তরপ্রদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু হয়েছে। ত্রাণ কমিশনার সঞ্জয় গোয়েল জানিয়েছেন, গজিপুরে চারজন মারা গেছে। এছাড়া কৌশাম্বিতে তিনজন, খুশিনগর ও চিত্রকূটে দু’জন করে মারা গেছে। জৌনপুর ও চন্দৌলিতে একজন করে মারা গেছে। বজ্রপাতে প্রাণহানির খবরে দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের ৪ লাখ টাকা করে পৌঁছে দিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status