|
ঠাকুরগাঁও আড়তে পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় ব্যাবসায়ীকে জরিমানা
মো: নুরে আলম শাহ
|
|
ঠাকুরগাঁও আড়তে পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় ব্যাবসায়ীকে জরিমানা জানা যায়, শহরের গোবিন্দনগরস্থ সমবায় মার্কেটের কাঁচা বাজারের আড়তে পেঁয়াজ ক্রয় মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে ক্রেতাসাধারণের অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সমবায় মার্কেটের মেসার্স আল আমিন ট্রেডার্সে ক্রয় মূল্যের সাথে সামঞ্জস্য না রেখে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির প্রমান পেলে ভ্রাম্যমান আদালত ব্যবসায়ি আব্দুল জব্বারকে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন । এ সময় তিনি আড়তের বেশ কিছু পাইকারী ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং তাদের ইনভয়েস চেক করেন। তিনি অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি না করতে ব্যবসায়িদের নির্দেশ দেন। ক্রয় মূল্যের সাথে সামঞ্জস্য না রেখে অতিরিক্ত দামে বিক্রি বন্ধে এ জাতীয় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সম্পাদনা:খালেদ সুজন |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
জকসুর নারী সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি: কতটুকু বাস্তবায়িত, কতটুকু অধরা?
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
