ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
যুবরাই গড়বে, যুবরাই লড়বে
সমাজ সেবার অন্যতম সংগঠন "তারুণ্যের একুশ"
সাইফুল ইসলাম
প্রকাশ: Monday, 14 September, 2020, 8:24 PM

সমাজ সেবার অন্যতম সংগঠন

সমাজ সেবার অন্যতম সংগঠন

যুবরাই পারে সামাজিক পরিবর্তনের বিকাশ ঘটাতে। তাই সামাজিক কর্মকাণ্ড ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে "তারুণ্যের একুশ" নামে একটি সামাজিক সংগঠনের কার্যক্রম সুন্দর ভাবে এগিয়ে চলছে।

উপজেলার রামদিয়া শ্রীকৃষ্ণ সরকারি কলেজের কিছু শিক্ষার্থীদের প্রচেষ্টায় "তারুণ্যের একুশ" সংগঠনটি প্রতিনিয়ত সামাজিক ও জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংগঠনের পরিচালক-হৃদয় সরদার জানায়,' বছর খানেক আগে থেকে কয়েকজন বন্ধু মিলে আমাদের এই সংগঠনের কার্যক্রম শুরু করি। সভাপতি ফাহিম হাসান উসা, সহ-সভাপতি সাজিদুল ইসলাম, সা
সমাজ সেবার অন্যতম সংগঠন

সমাজ সেবার অন্যতম সংগঠন

ধারণ সম্পাদক রইচ সমারদার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব মোল্লা, অনিক হাসান, মেহেদি হাসান, কিশোরী খানম, সুমাইয়া ইসলাম, কার্তিক, খালিদ হাসান, শরিফুল ইসলাম,  সোহাগ হাসান, রাজিব আহমেদ সহ অন্যান্য সদস্যদের সহযোগিতায় নিজেদের অর্থায়নে বিভিন্ন কর্মসূচি হাতে নেই।

সংগঠনের সামাজিক কর্মকাণ্ডের মধ্যে অন্যতম হলোঃ-
*বিনা মুল্যে রক্তদান।
*গরিব অসহায় মানুষদের সাহায্য করা।
*অসহায় মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করা।
*মহামারী করোনা থেকে সুরক্ষার জন্য রাস্তাঘাট, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে জীবানু নাশক স্পে করা।
*মাস্ক বিতরণ।
*মুজিব শতবর্ষ উপলক্ষে ২০০ শত গাছ, মসজিদ, মাদ্রাস ও শিক্ষা প্রতিষ্ঠানে রোপন করা হয়েছে।
*রাস্তার পাশ দিয়ে তালের বীজ বপন।
তারুণ্যের একুশ সংগঠনের সভাপতি ফাহিম হাসান উসা জানায়,' কার্যক্রম মানুষের ভালো লাগায় সর্বমহলে প্রশংসিত এবং ব্যাপকভাবে সাড়া পাই। এর পরিপ্রেক্ষিতে আমরা আরো কার্যক্রম হাতে নেই। যেহেতু আমরা প্রথম দিকে নিজেদের অর্থায়নে কার্যক্রম শুরু করেছি। এই সংগঠনের মাধ্যমে যেন মানুষের সুখে-দুঃখে তাদের দোরগোড়ায় পৌঁছাতে পারি এবং তাদের মুখে হাসি ফোটাতে পারি। এছাড়াও আমরা আরো অনেক কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা করেছি। আপনাদের উৎসাহ ও সহযোগিতা আমাদের নতুন নতুন স্বপ্ন দেখাবে এবং তা-বাস্তবায়ন করতে সাহায্য করবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status