ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
ভারতে হিন্দু পরিবারের সম্পত্তিতে ছেলে-মেয়ে সমান অধিকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 12:42 PM

ভারতে হিন্দু পরিবারের সম্পত্তিতে ছেলে-মেয়ে সমান অধিকার

ভারতে হিন্দু পরিবারের সম্পত্তিতে ছেলে-মেয়ে সমান অধিকার

বহুল আলোচিত অবিভক্ত হিন্দু পরিবারের সম্পত্তিতে মেয়েদের পক্ষে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশটির শীর্ষ আদালত জানিয়েছে, হিন্দু পরিবারে বাবার সম্পত্তিতে ছেলে ও মেয়ের সমান অধিকার থাকবে। এদিন বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই ঐতিহাসিক রায় দেন।

ভারতীয় সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২০০৫ সালের হিন্দু উত্তরাধিকার (সংশোধিত) আইন অনুসারে অভিভাবকের সম্পত্তিতে মেয়েদের স্বীকৃত অধিকার থাকবে। অর্থাৎ, সম্পত্তিতে ছেলেরা যতটুকু অংশীদার, মেয়েরাও ততটুকুই পাবে।

রায় অনুসারে, সংশোধনী আইন প্রণয়নের আগে যদি বাবা মারা যান, তাহলেও ছেলে-মেয়ের সমানাধিকার প্রযোজ্য হবে। আর যদি মেয়ে মারা যান, তাহলে তার সন্তান সেই সম্পত্তির অধিকার ভোগ করবে।

ভারতে সুপ্রিম কোর্টের এ রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে একাধিক মামলায় ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর দেশটির শীর্ষ আদালত রায় দিয়েছিলেন, যদি বাবা ও মেয়ে দু’জনেই জীবিত থাকেন, তাহলেই বাবার সম্পত্তিতে মেয়ের স্বীকৃত অধিকার থাকবে। ওই দিনই সংশোধিত হিন্দু উত্তরাধিকারী আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সূত্র: হিন্দুস্তান টাইমস

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status