ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
পা পিছলে পড়ে গিয়ে রক্তাক্ত পূজা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 12:04 PM

পা পিছলে পড়ে গিয়ে রক্তাক্ত পূজা

পা পিছলে পড়ে গিয়ে রক্তাক্ত পূজা

গতকাল (১১ আগস্ট) নিজ বাসার বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলেন ‌‘পোড়ামন-২’খ্যাত এ নায়িকা। এতে মাথা ও কপালে আঘাত পান। বিশেষ করে মাথায় কয়েক ইঞ্চি কেটে যায়। মধ্যরাত হওয়ায় বাসাতে তাকে চিকিৎসা দেওয়া হয়। এরপর থেকে ব্যথানাশক ও ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছে তাকে।
তার মা ঝরনা রায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বাথরুম থেকে বের হওয়ার সময় পা পিছলে পড়ে যায় সে। কিছুটা আঘাত কপালে লেগেছে। তবে মাথায় বেশ কেটে গেছে। এরপর প্রায় আড়াই ঘণ্টা লেগেছে তার রক্ত পড়া থামাতে। করোনাকাল ও মধ্যরাত হওয়ায় পূজাকে আর হাসপাতালে নিতে চাইনি। চিকিৎসকের সঙ্গে কথা বলে তার চিকিৎসা চলছে।’

সম্প্রতি সরকারি অনুদানে নির্মিত সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা। নাম ‘হৃদিতা’। এতে পূজার সহশিল্পী এবিএম সুমন। এবারই প্রথম তারা জুটি হয়ে অভিনয় করবেন।
আনিসুল হকের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করবেন ইস্পাহানী আরিফ জাহান

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status