ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
আল্লাহ বকশ সেই আইনি পরামর্শক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 12:03 PM

আল্লাহ বকশ সেই আইনি পরামর্শক

আল্লাহ বকশ সেই আইনি পরামর্শক

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যাকাণ্ড থেকে রক্ষা পেতে কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসকে টেলিফোনে আইনি পরামর্শ দিয়েছিলেন সাবেক এসপি মো. আল্লাহ বকশ চৌধুরী। তিনি এখন নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করে পার পাওয়ার চেষ্টা করছেন।

গতকাল মঙ্গলবার চট্টগ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি চট্টগ্রাম শাখার প্যাডে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেন তিনি। আল্লাহ বকশ বর্তমানে এ সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সভাপতির দায়িত্ব পালন করছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে ওসি প্রদীপের সঙ্গে ফোনালাপের সত্যতা স্বীকার করেছেন আল্লাহ বকশ। তিনি বলেন, গত ১ আগস্ট টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের সঙ্গে ফোনালাপের বিষয়টি প্রকাশ হওয়ার পর মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবও

এ নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অনেকে আমি খুব খারাপ কাজ করেছি বলে ধারণা করছেন।

সাবেক এই পুলিশ কর্মকর্তা বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের সঙ্গে কর্মরত পুলিশ অফিসাররা বিভিন্ন সময় পরামর্শ চেয়ে থাকেন। ওই দিনও ওসি প্রদীপ তার মতো করে ঘটনার বর্ণনা দিয়ে আইনি পরামর্শ চেয়েছিলেন।

ওসি প্রদীপ আসল ঘটনা গোপন করেছিলেন বলে উল্লেখ করে আল্লাহ বকশ বলেন, ওইদিন ওসি প্রদীপ টেলিফোনে যা বলেছেন, তার পরিপ্রেক্ষিতেই পরামর্শ দেওয়া হয়েছিল। মূলত প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছিল।

এ ছাড়া আইনি পরামর্শ দেওয়ার সময় সেনাবাহিনীর প্রসঙ্গে তার ‘অবজ্ঞাসূচক’ মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আমার বাচনভঙ্গি বিকৃত হয়, যা আমার অনিচ্ছাকৃত। এতে আমি অনুতপ্ত, মর্মাহত। আমার মাধ্যমে তাদের অবজ্ঞা করার প্রশ্নই আসে না। আমি এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

আল্লাহ বকশ পুলিশ সুপার পদ থেকে ৬ বছর আগে অবসর গ্রহণের পর চট্টগ্রামের খুলশী থানার মুরগির খামার এলাকায় নিজস্ব ভবনে বসবাস করছেন। তার গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলা লালানগর ইউনিয়নে। তার ভাই খোদা বকশ বিএনপি সরকারের সময় পুলিশের আইজি ছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দীর্ঘদিন কারাভোগ করে বর্তমানে জামিনে আছেন বলে জানা যায়।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status